রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি ও আলোচনা

  • প্রকাশ সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে ‘ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজন এই কর্মসূচী পালিত হয় হয়। সভায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম শেখের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- রাজশাহী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা সভাপতি জামাত খান।

উপস্থিত ছিলেন বাপার জেলার সাধারণ সম্পাদক হেমায়েতুল ইসলাম, সহ-সভাপতি এনামুল হক, শ.ম সাজু, পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন) এসএম রায়হানুজ্জামান, একাউন্টস অফিসার তরিকুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী রিফাত করিম, সহকারী প্রকৌশলী আব্দুর রশীদ, বিপুল কুমার ভৌমিক, উপসহকারী প্রকৌশলী সুকেশ কুমার, নারীনেত্রী সেলিনা বেগম, যুবনেতা কেএম জুবায়েদ, গোলাম নবী রনি ও ছাত্রনেতা জাহিদ হাসানসহ অন্যান্য সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথি বলেন, বিশুদ্ধ ও নিারপদ পানি এসডিজি একটি অন্যতম পয়েন্ট। বাংলাদেশে প্রায় ৯৭ভাগ মানুষ বিশুদ্ধ পানি পান করে এবং স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করে। আগামীতে অবশিষ্ট কাজ দ্রুত সময়ের মধ্যে এটি পুরণ হবে বলে জানান তিনি। সেইসাথে সরকারের নির্দেশনা ও এসডিজি পুরনে স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানান জেলা প্রশাসক।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin