নিজস্ব প্রতিবেদক: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতী এই দিনটিকে শ্রদ্ধার সাথে স্বরণ করে আসছে স্বাধীনতার পরে থেকে। এবারে ৫২তম দিবস পালন করছে। সারা দেশের ন্যায় বৃহস্পতিবার বিকেলে বিএনপি রাজশাহী মহানগর ও জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
মিনু বলেন, ১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক শোকাবহ দিন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার মাধ্যমে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। সেই ষড়যন্ত্রের নীল নকশা অনুযায়ী এই দিনে তারা বেছে বেছে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে পৈশাচিক নির্যাতনের পর নির্মমভাবে হত্যা করে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বুদ্ধিজীবিদের হত্যা করে মেধা শূন্য করতে চেয়েছিলো পকিস্তানীরা। কিন্তু সে আশা তাদের পুরন হয়নি। শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমান দেশের হাল ধরে যুদ্ধবিধস্ত একটি দেশকে উন্নয়নের চুড়ায় নিয়ে গিয়েছিলেন। দুর্ভিক্ষপূর্ন বাংলাদেশকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে নানাবিধ কর্মপরিকল্পনা গ্রহন করেন। সেই পরিকল্পনা অনুযায়ী দ্রুত সময়ে বাংলাদেশ তলাবিহিন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশের দিকে ধাপিত হতে শুরু করে। সেইসাথে বহির্বিশে^র স্বীকৃতি পাওয়া শুরু করে বলে উল্লেখ করেন মিনু।
রাজশাহী মহানগরীর মালোপাড়াস্থ্য বিএনপি দলীয় কার্যালয়ে বিএনপি মহানগরের আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক ময়ের মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যপাক বিশ^নাথ সরকার, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহগযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।