বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বৃৃষ্টি উপেক্ষা করে সাগরিকা’র নির্বাচনী র‌্যালিতে জনতার ঢল

  • প্রকাশ সময় রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৩১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের আর মাত্র দুইদিন বাকী। ২১জুন বুধ হবে ভোট গ্রহন এই নির্বাচনে জোন-৭(১৯,২০.২১) থেকে আনারস প্রতিক নিয়ে নির্বাচন করছেন তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা। রোববার বিকেলে তিনি হাজার হাজার নারী-পুরুষ নিয়ে নির্বাচনী র‌্যালি করেন। বৃষ্টি উপেক্ষা করে ভোটার ও সমর্থকগণ নগরীর ১৯নং ওয়ার্ডের সিরোইল কলোনী থেকে এই নির্বাচনী র‌্যালি বের করেন। র‌্যালির নেতৃত্ব দেন প্রার্থী সুলতানা আহমেদ সাগরীকা। র‌্যালি নিয়ে তারা অত্র ওয়ার্ডের প্রতিটি গলি প্রদক্ষিণ করেন। র‌্যালিতে অংশগ্রহনকারীরা সাগরীকার পক্ষে ভোট চেয়ে নানা ধরনের স্লোগান দেন। পুরো এলাকা মিছিলের নগরীতে পরিণত হয়।

র‌্যালি শুরুর পূর্বে পথসভায় সাগরীকা বলেন, ভোট গ্রহনের আর মাত্র দুইদিন বাকী রয়েছে। দুইদিন পরেই প্রার্থী নির্বাচন করবেন আপনারা। অনেক বছর ধরে আপনারা পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন। এবার আমি তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী হিসেবে আপনাদের সেবা করার জন্য এসেছি। আমাকে আপানারা যেভাবে গ্রহন করেছেন তা ভাষায় প্রকাশ করা যাবেনা। আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবোনা। যে ভালবাসা অদ্যবধি দেখিয়ে আসছেন তার প্রতিফলন ২১জুন আনারস প্রতিকে ভোট দিয়ে দেখানোর জন্য ভোটারদের প্রতি অনুরোধ করেন তিনি।

সাগরীকা আরো বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ সারাজীবন অবহেলিত হয়ে আসছে। তাদেরকে সমাজের বোঝা ও অস্পৃশ্য মনে করা হতো। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের স্বীকৃতি দিয়েছেন। এই স্বীকৃতিস্বরুপ তারা দেশের কাজে আত্মনিযোগ করার সুযোগ পেয়েছেন। তিনি শুধু তৃতীয় লিঙ্গের জনগণের নয় পুরো জনগণের হয়ে কাজ করতে চান। আর সেই সুযোগ করে দেয়ার জন্য আবারও তিনি আনারস প্রতিকে ভোট প্রদান করার জন্য ভোটার অনুরোধ করেন।

র‌্যালিতে অংশগ্রহনকারী অত্র ওয়ার্ডের নারী ভোটার জুলেখা, সাবিনা, আমেনা বেগম ও জুথি খাতুনসহ অন্যান্যরা বলেন, তারা বার বার মেইনষ্ট্রিমের একজন নারীকে ভোট দিয়ে কাউন্সিলর বানিয়েছেন। সে কাউন্সিলর আর তাদের দিকে ফিরে তাকায়নি। নিজেকে এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে বেশী ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু সাগরীকার ক্ষেত্রে তা সম্পূর্ন ভীন্ন বিষয়। কারন তার কোন পিছুটান নাই। তিনি সর্বদা জনগণের সেবায় নিয়োজিত থাকবেন। সেজন্য কারো কথায় এবং অন্যকোন প্ররোচনায় ভুল না কওে আনারস প্রতিকে ভোট দিয়ে সাগরীকাকে বিজয়ী করার জন্য অত্র ওয়ার্ড সমুহের ভোটারদের অনুরোধ করেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin