রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

  • প্রকাশ সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪৪০ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার (১৬ আগস্ট) বাদ আসর রাজশাহী মহানগর বিএনপির কার্যালযে দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মাহফিলে সভাপতিত্ব করেন মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী। প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ- সভাপতি নজরুল হুদা।

রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানার সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, শাহমখদুম থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা বজলুল হক মন্টু, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শহীদুল্লাহ্, বিএনপি নেতা আবদ্ল্লুাহ আল মাহমুদ সালাম বিপ্লব, রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

এছাড়াও রাজশাহী মহানগর মহিলাদের সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রওশন আরা পপি, অধ্যাপিকা সখিনা খাতুন, নুরুন নাহার, জরিনা খাতুন ও শামসুন্নাহার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সভাপতি আসাদুজ্জামান জনি, সিনিয়র যুগ্ম সম্পাদক আকবর আলী জ্যাকী ও সিটি কলেজের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin