রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

  • প্রকাশ সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৪১৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানষ কন্যা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ রোববার বাদ আসর রাজশাহী মহানগর দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন। সভা পরিচালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন।
উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর যুবদলের আহবায়ক আব্দুল কাদের বকুল ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, সহ-সভাপতি সেন্টু, সাইদুল ইসলাম ও আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, শিমুল, আনোয়ার, শুভ, সম্্রাট, ছাত্রদলের রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ও শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের সদস্য সচিব মৃদুলসহ স্বেচ্ছাসেবক দল মহানগরের বিভিন্ন থানার নেতাকর্মীবৃন্দ।
সভাপতির বক্তব্যে রিমন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে দ্রুত দেশে বাহিরে নিয়ে চিকিৎসা করা জরুরী বলে তাঁর ব্যক্তিগত চিকিৎসাগণ মতামত দিয়েছেন। না হলে যে কোন সময়ে দূর্ঘটনা ঘটে যেতে পারে। বেগম জিয়াকে চিকিৎসার জন্য দ্রুত বিদেশে যাওয়ার ব্যবস্থা করতে সরকারের নিকট দাবী জানান।
তিনি আরো বলেন, বেগম জিয়াকে বিদেশে না যেতে দিলে এবং দেশেই যদি তাঁর কোন দূর্ঘটনা ঘটে এর দায়িত্ব সরকারকে নিতে হবে এবং এর পরিণতি ভয়াবহ হবে বলে তিনি হুশিয়ারী প্রদান করেন। বক্তব্য শেষে বেগম জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অসুস্থ নেতাকর্মীর সুস্থতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছেলে আরাফাত রহমান কোকোসহ মৃত সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনা ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin