নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাঁর রোববার পেসমেকার বসানো হয়। অত্যন্ত জটিল একটি অপারেশনের মাধ্যমে এই পেসমেকার বসানো। এ অবস্থায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানষকন্যা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কোন কিছু হলে এদেশের জনগণ এই সরকারকে ছাড়বেনা। বিএনপি চেয়ারপার্সন বেগম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথা বলেন।
তিনি আরো বলেন, বেগম জিয়াকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রেখেছে। তিনি গুরুতর অসুস্থ হলে এই ডামি সরকার বিদেশে চিকিৎসা করতে যেতে দেয়নি। অথচ আওয়ামী লীগের একজন সাধারণ নেতা অসুস্থ হলেও তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করছেন। সরকার তিলে তিলে বেগম জিয়াকে মেরে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত আছে। শুধু তাইনয় এই ফ্যাসিস্ট সরকার দেশের গণতন্ত্র হত্যা করেছে। সেইসাথে জনগণের সকল প্রকার অধিকার হরণ করে নিয়েছে। এছাড়ার মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে।
মিলন আরো বলেন, নিত্যপন্যের উর্ধ্বগতির কারনে দেশের মানুষ দু-বেলা আহার যোগাড় করতে হিমশিম খাচ্ছে। দেশের জনগণকে এই হায়নারুপি সরকারের কবল থেকে রক্ষা করতে চলমান আন্দোলন আরো বেগমান করতে হবে। আর এই আন্দোলনে সকলকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পবা উপজেলা ও নওহাটা পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল, দর্শনপাড়া বিএনপি’র আহ্বায়ক আব্দুস সালাম, পারিলা ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মকলেসুর রহমসান রেডু, হরিয়ান ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক আলহাজ¦ মজিবর রহমান, হুজরীপাড়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক সিহাব আলী ও সদস্য সচিব মোতাহার হোসেন, দামকুড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব নওশাদ আলী ও দর্শনপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান রমজান আলী।

উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সুলতান আহম্মেদ, মোজাফ্ফর হোসেন মুকুল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পবা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, হাবিবুর রহমান, আক্তারাজ্জামান, রাজ আহমেদ, আবুল কাশেম, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক আজাদ ও নির্বাহী সদস্য মাজদার রহমান, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাহেব জাদা ও সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তারেক রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে একই বিষয়ে রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল হয়।