বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বেগম জিয়া মুক্তি পরিষদের দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ রাজশাহী জেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ আসর রাজশাহী মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, সুস্থতা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ এর মাতার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে ভারচুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ রাজশাহী জেলা শাখার আহ্বায়ক শরিফুল হক এর সভাপতিত্বে এবং বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আল-আমিন সরকার টিটু ও রাজশাহী জেলা শাখার সদস্য সচিব মনিরুজ্জামান দুলাল এর সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্ত বিসয়ক সম্পাদক খালেদ চৌধুরী পাহিন, রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধু, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার ও মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য গোলাম মোস্তফা মামুন, তাজমুল তান টুটুল, তোফায়েল হোসেন রাজু, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন ও সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য জাহান পান্না ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা ইসলাম।

আরো উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মামুন অর রশিদ, কামরুজ্জামান হেনা ও রবিউল ইসলাম রবিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সরকারের নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন। সেইসাথে এই ডামি সরকারকে দ্রুত বিতারিত করে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে বেগম জিয়ার আশু রোগ মুক্তি ও চাঁদ এর মা সহ বিএনপি পরিবারের নিহত ও মৃত সদস্য এবং সকল মৃত মুসলমান ব্যক্তির রুহের মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে সবাই মিলে সেখানে ইফতার করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin