রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বেগম জিয়ার জন্মবার্ষিকীতে রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

  • প্রকাশ সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৪৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ বুধবার বাদ আসর নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ে রাজশাহী মহানগর মহিলা দলের আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর মহিলা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রওশান আরা পপি।

প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার ও যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা।

উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক ও ওয়ার্ড কাউন্সিলর শামসুন নাহার, মুসলেমা বেলী, যুগ্ম আহবায়ক জরিনা বেগম, জান্নাতুল ফেরদৌস, রোজি, নাসিরা খানম, মহানগর মহিলা দলের নেত্রী রিতা, বীথি, নীরা, লাভলী, শিউলি ও মুন্নিসহ মহিলা দলের সকল থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের মহিলা নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও রফিকুল ইসলাম রবি, সভাপতি আসাদুজ্জামান জনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, বোয়ালিয়া পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহবায়ক বুলেট, বোয়ালিয়া পূর্ব থানা ছাত্রদলের সদস্য সচিব রাকিন রায়হান রবিন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সখিনা পারভীন।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin