রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বেগম জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নওহাটায় দোয়া ও আলোচনা সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৬১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে নওহাটা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক ও পৌর সাবেক মেয়র শেখ মকবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হামিদ, যুগ্ম আহ্বায়ক মফিজ উদ্দিন, নওহাটা পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর নজির উদ্দিন ও পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মামনুল সরকার জেড। নওহাটা পৌর বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমদাদ আলী, বিএনপি নেতা আব্দুল হাকিম, শরিফুর রহমান, জেলা যুবদলের সদস্য সুলতান আহম্মেদ, মোজাফ্ফর হোসেন মুকুল ও ইফতেষারুল ইসলাম ডনি, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লাহ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ আলী।

আরো উপস্থিত ছিলেন নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন, সদস্য সচিব গোলাম রব্বানী, পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল ও সদস্য সচিব ফয়সালসহ নওহাটা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন ওয়ার্ড এর সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব ও অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথি বলেন, সরকার পতনের আন্দোলন বিএনপি শুরু করেছে। তারেক রহমান সে নির্দেশনা প্রদান করেছেন। চলতি মাসের ২২ তারিখ হতে পৌরসভা, ওয়ার্ড, ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা ও মহানগরে পর্যায়ক্রমে বিক্ষোভ সমাবেশ করা হবে। দেশব্যাপি আওয়ামী লীগ হঠাও দেশ বাঁচাও স্লোগান শুরু হয়ে গেছে। আইন শৃংখলা বাহিনী এখন ছাত্রলীগের সোনার ছেলেদের পাহারা না দিয়ে তাদের বল বানিয়ে ক্রিকেট খেলছে আর ছক্কা হাকাচ্ছে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।


তিনি আরো বলেন, এখন মিছিল, মিটিং ও সমাবেশ করতে আর কোন প্রকার অনুমতির প্রয়োজন নেই। কারন এই দেশ কারো একার নয়। আটারকোটি মানুষের এই দেশ। দেশের মানুষ এখন ভাল নাই উল্লেখ করে তিনি আরো বলেন, একদিকে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, অন্যদিকে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারনে আরো আগুনে ঘি ঢালার মত হয়ে গেছে। সেই আগুনে জনগণ পুড়ে মরলেও সরকারের কোন কোন মন্ত্রী, এমপিরা বলছেন দেশের মানুষ বেহেস্তে আছে। নির্লজ্জতার একটি সিমা থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।
জনগণের চাপে এই সরকার এখন আবোল তাবোল বকতে শুরু করেছে উল্লেখ করে মিলন বলেন, এখন সময় এসেছে সাইক্লোন হয়ে এই সরকারকে ধাক্কা মেরে উড়িয়ে দিয়ে তত্বাবধায়ক সরকারের মাধ্যেমে নির্বাচন করে জাতীয় সরকার গঠন করে এই সরকারের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীদের বিচার করা। এই কাজ করতে হলে আন্দোলনের কোন বিকল্প নাই। তারেক রহমানের ঘোষনা অনুয়ায়ী কঠোর আন্দোলনের জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin