রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশ সময় রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৫৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজ রোববার নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও অলোকার মোড়ে সমাবেশ করেন নেতৃবৃন্দ। বিকেল ৪টার দিকে নগরীর রানী বাজার হতে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুসরাত এলাহী রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল নিয়ে তারা রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অলোকার মোড়ে শেষে করেন । সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুসরাত এলাহী রিজভী। জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান লিটনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রাজশাহীর সাবেক সভাপতি এরশাদ আলী ঈশা, জেলা বিএনপি’র সদস্য রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, তোফায়েল হোসেন রাজু ও আমিনুল হক মিন্টু, জেলা কৃষকদলের আহবায়ক আলামিন সরকার টিটু, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম প্রিন্স, জিসাস এর সহ-সভাপতি ইথুন বাবু, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল, জেলা মহিলা দলের সভাপতি এ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক ফরিদা পারভীন, দপ্তর সম্পাদক রোমেনা হোসেন।


রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাশেদুল হক রাশু, সহ-সভাপতি মহিদুল ইসলাম জুয়েল, ১নং সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন ইসলাম ও ৩ নং সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা রেন্টু হোসেন, প্লাবন, মোস্তাফিজুর রহমান রায়হান, সৈকত, রাকিব, বিপ্লব, রেকাত, সোহাগ, মুবারক, রমজান, পারভেজ, মিনাল, রজব ও তারিকসহ রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের নেতৃবৃন্দ।

এছাড়াও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ আরফিন কনকসহ রাজশাহী জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সমাবেশে প্রধান অতিথি, প্রধান বক্তা ও বিশেষ অতিথিগণ দ্রুত বেগম জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুকিৎসার দাবী জানান। আর দাবী না মানলে ৩০ নভেম্বরের মহাসমাবেশ হতে সরকার পতনের আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুঁমিয়ারী দেন তারা। সেইসাথে এই সরকারের মন্ত্রী ও এমপিদের সংযতভাবে বক্তব্য দেয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin