রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বেগম ফজিলাতুন নেছা’র জন্মদিনে জেলা যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেগম ফজিলাতুন নেছার ৯১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে রাজশাহী জেলা যুবলীগ। আজ রোববার বিকেলে রাজশাহীর লক্ষ্মীপুরস্থ্য দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী সভাপতি আবু সালেহ্। অনুষ্ঠানটি সঞ্চালণা করেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু।

বঙ্গমাতার বর্নাঢ্য জীবনের সম্পর্কে আলোকপাত করে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি মাহমুদ হোসেন ফয়সাল সজল, অর্থ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান। এসময়ে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি আলমগীর মোর্শেদ রঞ্জু, মোজাহিদ হোসেন মানিক, আরিফুল ইসলাম রাজা, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, প্রচার সম্পাদক রফিকুজ্জামান, সহ-সম্পাদক আজিজুর রহমান, নির্বাহী সদস্য মুক্তার হোসেন, জৌলুস মাহমুদ জৈমস ও মাসুদ রানা পিন্টুসহ অন্যান্য নেতাকর্মী। বক্তারা এই মহিয়ষী নারীর সুদীর্ঘ জীবন সংগ্রাম নিয়ে আলোচনা করেন। সবশেষে বঙ্গবন্ধু পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত ও জীবিতদের দীর্ঘ্যায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ড. আব্দুল লতিফ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin