বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

বেলপুকুর থানার মামলায় আবারও শ্যোন এরেস্ট বিএনপি নেতা মিলন

  • প্রকাশ সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনকে আবারও শ্যোন এরেস্ট দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। আবারও বেলপুকুর থানায় পুলিশ নতুন করে একটি বিস্ফোরক মামলা দায়ের করেন। সোমবার চিফ মিলনকে জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট আদালতে তুললে তাঁকে শ্যোন এরেস্ট দেখিয়ে আবারো কারাগারে প্রেরণ করেন বিচারক। এ সময়ে কোর্ট চত্বরে মিলনের মুক্তির দাবীতে নেতাকর্মীরা বিক্ষোভ করেন এবং নানা ধরনের স্লোগান দেন। মিলন নেতাকর্মীদের এ সময়ে হাত নেড়ে ধন্যবাদ জানান।

গত ২৮শে জুলাই বৃহস্পতিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দিবাগত পৌনে ১টার দিকে ডিবি পরিচয়ে ধানমন্ডি থানার পাশে ৬ নম্বর রোডের একটি বাসা থেকে এডভোকেট শফিকুল হক মিলন তুলে নিয়ে যায় পুলিশ। ঐ মামলায় গত ৬ আগস্ট ঢাকা হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর হলেও পরবর্তীতে জেল গেট থেকে নতুন ২টি মামলা দেখিয়ে আবারও গ্রেফতার দেখানো হয়। গত ২৬শে আগস্ট নতুন করে রাজপাড়া থানার ১টি সহ আরও ৩ টি মামলা দেখানো হয়। পরবর্তীতে নতুন করে কাশিয়াডাঙ্গা থানায় করা মামলা করেন পুলিশ। সর্বশেষ বেলপুকুর থানায় একই ধরনের মামলা করা হয়েছে। এতে শ্যোন এরেস্ট দেখানো হলো।

কোর্ট চত্বরে এসময়ে উপস্থিত ছিলেন যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, বিএনপি নেতা ধুরইল ইউপি সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মামলা সম্পর্কে সুইট বলেন, সরকারের আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উদ্দেশ্যপ্রনোদিত হয়ে এডভোকেট শফিকুল হক মিলনের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করছেন। যার কোন ভিত্তি নাই। তিনি বলেন, মিলন একজন অসুস্থ মানুষ। তাঁকে নিয়মিত থেরাপি দিতে হয়। এছাড়াও তাঁর স্ত্রীও অসুস্থ। সব মিলিয়ে তিনি অত্যন্ত খারাপ অবস্থায় আছেন। অসুস্থতার কথা চিন্তা করে এবং এই মামলাগুলো উদ্দেশ্য প্রনোদিত ভেবে মিলনকে জামিন দেয়ার জন্য অনুরোধ করেন তিনি। সেইসাথে এই ধরনের মামলা নতুন করে আর না দেয়ার জন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যদের অনুরোধ করেন সুইট।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin