রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বেড়েই চলছে কাউন্সিলর প্রার্থী রাসেল জামানের সমর্থক ও ভোটার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দিন যতই যাচ্ছে, রাসিক ৯নং ওয়ার্ডের উপনির্বাচনে দিন ততই ঘনিয়ে আসছে। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রচার প্রচারণায় রাতদিন সময় পার করছেন প্রার্থীরা। এর মধ্যে রাসেল জামান টিফিন কেরিয়ার প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে তিনি প্রায় দুই হাজার নারী ভোটার ও সমর্থক নিয়ে পথসভা করেন। তিনি অত্র ওয়ার্ডের প্রতিটি পাড়া, মহল্লা ও ওলি-গলির রাস্তা প্রদক্ষিণ করেন। এসময়ে ওয়ার্ডে উৎসবে পরিণত হয়। রাস্তার পাশের বাসিন্দারা রাসেল জামানকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। সেইসাথে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন।

ওয়ার্ড প্রদক্ষিণ শেষে পথসভায় রাসেল বলেন, দিন যতই পার হচ্ছে, ততই তার ভোটার ও সমর্থক বাড়ছে। যারা তার সাথে রয়েছেন তারা কেউ অন্য প্রার্থীকে ভোট দেবেন না বলে জোর দাবী জানান তিনি। যারা তার কর্মী সমর্থকদের নিয়ে মিথ্যাচার করছে তারা অবশ্যই ফাঁকিতে পরবে। কারন তারা মিথ্যা মরিচিকার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রাসেল আরো বলেন, তিনি কোন প্রার্থীকে নিয়ে সমালোচনা করতে চাননা। কারন তারা সবাই একই এলাকার বাসিন্দা। সকাল হলেই সবার সাথে দেখা হবে কথা হবে। তিনি অন্যান্য প্রার্থীদের একই আচরণ করার অনুরোধ করেন। সেইসাথে অত্র ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে টিফিন কেরিয়ার মার্কায় ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার অনুরোধ করেন রাসেল।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin