নিজস্ব প্রতিবেদক: কথায় আছে অতি বার বারোনা ঝড়ে উড়ে যাবে এবং পাপ করলেও বাপকেও ছাড়েনা। সেই দশা হয়েছে এই সকল পুলিশ কর্মকর্তাদের। তাঁরা ভেবেছিলেন দিন এভাবেই যাবে। কিন্তু বিধিবাম হইল ঐ সকল পুলিশ কর্মকর্তাদের। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া মডেল থানার সাবেক ওসি নিবারন চন্দ্র বর্মনসহ ৪৯জন পুলিশ ইন্সপেক্টরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
বোয়ালিয়া মডেল থানার ওসির দায়িত্ব পালনকালে নিবারন চন্দ্র বর্মনের বিরুদ্ধে সে সময়ের বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের নামে হয়রানিমূলক মামলা এবং গ্রেপ্তার করে হয়রানি ও নির্যাতন চালানোর এবং অর্থ বাণিজ্যের অভিযোগ রয়েছে।
নিবারন চন্দ্র বর্মন প্রায় তিন বছর বোয়ালিয়া মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি সহ নানা বিতর্কিত কর্মকান্ডের জন্য ২২ জানুয়ারি তাঁকে বোয়ালিয়া মডেল থানা থেকে সরিয়ে এপিবিএনে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) বদলি করা হয়। বর্তমান সরকারের আমলে তাঁকে জামালপুরের একটি থানায় ওসি হিসাবে পদায়ন করা হয়েছিলো। এ অবস্থাতেই তাঁকে অবসরে পাঠানো হলো।