রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তাপু

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের আন্দোলনে সরকার থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দেশত্যাগের পর বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার সময় রাজশাহী বিশ^বিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার তাপু। তিনি মহামান্য রাষ্ট্রপতির সচিব বরাবর তাঁর পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে মোবাইল ফোনে নিজেই নিশ্চত করেন। শুধু উপাচার্য নয় প্রশাসনের অনেক কর্তাব্যক্তিগণ পদত্যাগ করেছেন। বিকেল সাড়ে ৪টায় দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. তারিকুল হাসান।

ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রশাসনের প্রায়  ২৯জন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আশরাফুল ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে, হিসাব পরিচালক ড. শামসুল আরেফিন, ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজ ইনিস্টিউটের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, কোয়ালিটি এসিউরেন্স সেলে পরিচালক ড. দুলাল চন্দ্র রায় এবং সহ-পরিচালক ড. মশিউর রহমান ও ড. আব্দুর রশিদ সরকার, কলেজ পরিদর্শক অধ্যাপক শহিদুল আলম, লিগ্যাল সেলের প্রশাসক সাদিকুল ইসলাম, কেন্দ্রীয় বিজ্ঞান গবেষণাগারের পরিচালক সায়েদ মুস্তাফিজুর রহমান, টিএসসিসি’র ভারপ্রাপ্ত পরিচালক ড. মিজানুর রহমান খান, বিশ্ববিদ্যালয় প্রেসের প্রশাসক সাখাওয়াত হোসেন, রাকসু কোষাধ্যক্ষ ড. জাফর সাদিক, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক অধ্যাপক মাহফুজুর রহমান, শহিদ মীর আব্দুল কাইয়ুম ও আন্তর্জাতিক ডরমিটরির অর্ডেন আতিউর রহমান পদত্যাগ করেছেন।

এছাড়াও প্রক্টর অধ্যাপক আসাবুল হক ও প্রক্টরিয়াল বডির সকল সদস্য পদত্যাগ করেছেন। সহকারী প্রক্টররা হলেন, ড. মাহফুজুর রহমান, ড. পুরনজিত মহালদার, ড. হাকিমুল হক, ড. জহুরুল আনিস, ড. সাইকা কবির মিতু, ড. হামিদুল হক, ড. জাকির হোসেন, ড. কনক পারভেজ, ড. রতন কুমার, ড. কামরুজ্জামান ও ড. আল মামুন। এছাড়াও আরও অনেকেই পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

রাবির সাবেক উপাচার্য গোলাম সাব্বির সাত্তার তাপু বলেন, বৃহস্পতিবার দুপুর ৩টা ১০ মিনিটের রাষ্ট্রপতির একান্ত সচিবের কাছে মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তারা মেইল পেয়েছেন বলে তাঁকে জানিয়েছেন। রাবির শিক্ষার্থীরা দাবি করছিলেন পদত্যাগের জন্য। সেজন্য পদত্যাগ করেছি।

সাবেক প্রক্টর ড. আসাবুল হক বলেন, তিনি ও প্রোক্টরিয়াল বডির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। এতে সবাই ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। জাহাঙ্গীর আলম সাউদ রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান বলেন, অনেকেই পদত্যাগপত্র জমা দিয়েছেন তাঁর কাছে। এছাড়াও মৌখিকভাবেও অনেকেই জানিয়েছেন আমাকে তাঁকে। তবে সংখ্যাটা ২৯ জনের মতো হবে। তবে সংখ্যাটা আরও বাড়বে হয়তো।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin