বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

ব্যারিষ্টার মিলনের বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা

  • প্রকাশ সময় শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পহেলা সেপ্টেম্বর বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন এর নেতৃত্বে বিশাল মিছিল বের করা হয়। নেতবৃন্দ রাজশাহী মহানগরীর বিন্দুর মোড় ডালাস এর সামনে থেকে শোভাযাত্রা শুরু করে সাগরপাড়া বটতলায় যেয়ে শেষ করেন। শোভাযাত্রায় হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন এবং সরকারের পদত্যাগের জন্য নানা ধরনের স্লোগান দিতে থাকে। সেইসাথে বিএনপি অগ্রযাত্রা সফল হোক বলেও স্লোগান দেন। শোভাযাত্রায় কালার ফেস্টুন ব্যবহার করায় অন্যমাত্রা যোগ হয়।

শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে ব্যারিষ্টার মিলন বলেন, স্বাধীনতার ঘোষক বাংলার রাখা রাজা ও উন্নয়নের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮সালের পহেলা সেপ্টেম্বর এই দল প্রতিষ্ঠা করেন। এ দলের প্রতিষ্ঠাতা মাত্র তিন বছরের মধ্যে দেশের অবস্থার পরিবর্তন করেন। তলাবিহিন ঝুড়ি থেকে দেশকে বিশে^র দরবারে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেন। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ যখন দুর্নীতি, রাহাজানী ও দুর্ভিক্ষে নিমজ্জিত হয় এবং ১৯৭৫ সালের ট্র্যাজেডি পরবর্তীতে দেশ যখন আবারও পরাধিনতার দিকে এগুতে থাকে ঠিক সে সময়ে তিনি দেশের হাল ধরেন।

ব্যারিষ্টার মিলন আরো বলেন, দেশের ক্রান্তিকালে, দেশকে বাঁচাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সিপাহী বিপ্লবের মাধ্যমে কারাগার থেকে মুক্ত করেন। মুক্ত হয়ে তিনি দেশকে বাঁচাতে হাল ধরেন। সেইথেকে শুরু হয় দেশের উন্নয়ন। তিনি জনগণসহ চাকুরীজীবি ও খেটে খাওয়া মানুষদের সাথে নিয়ে দেশ গঠনে ঝাপিয়ে পড়েন। কিন্তু মাত্র তিন বছরের মাথায় তাঁকে হত্যা করে দেশের উন্নয়ন স্তিমিত করে ফেলে। জনগণের কথা ভেবে তাঁরই স্বহধর্মীনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রান্না ঘর থেকে বেড়িয়ে এসে বিএনপি’র হাল ধরেন। এরপর স্বৈরাচার এরশাদকে আন্দোলনের মাধ্যমে বিতারিত করে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করেন। দেশে ফিরে আসে শান্তি। শুরু হয় উন্নয়ন।

কিন্তু বর্তমান ফ্যাসিস্ট সরকার জোর করে ক্ষমতায় এসে জনগণকে জিম্মি করে ফেলেছে। দেশে এখন কোন প্রকার গণতন্ত্র নেই। নেই স্বাধীনতা। দেশ এখন দুর্ভিক্ষের দিকে চুড়ান্তভাবে এগিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে দেশকে বাঁচাতে এই মুহুর্তে বিনা ভোটের সরকারকে বিতারিত করতে হবে। এই ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করতে এখন এক দফার আন্দোলন চলমান রয়েছে। এই আন্দোলনকে আরো বেগমান করতে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে হাজার হাজার নেতাকর্মী নিয়ে তিনি শোভাযাত্রা বের করেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান,আমিনুল ইসলাম ফটিক, চান্দ মোস্তফা, আব্দুল হান্নান, তাজমুল ইসলাম শেলী, সদস্য শিল্পপতি এডভোকেট সুলতানুল ইসলাম তারেক, বিএনপি নেতা প্রিন্সিপাল বিপ্লব, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম, তানোর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান ও তানোর পৌর বিএনপি’র আহ্বায়ক একরাম মোল্লাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতকর্মীবৃন্দ।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin