রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির মানববন্ধন

  • প্রকাশ সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজী বন্ধের দাবীতে ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় ভদ্রা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার। উপস্থিত ছিলেন অত্র সমিতির সহ-সভাপতি মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম রতন, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম ও প্রচার সম্পাদক সাইফুল ইসলামসহ অত্র সমিতির অন্যান্য সদস্য ও ব্যবসায়ীগণ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি বিভিন্ন স্থানে সন্ত্রাস ও চাঁদাবাজী দেখা যাচ্ছে। কেউ কেউ ভদ্রা বাজারের ব্যবসায়ীদের নিকট হতে চাঁদা দাবী করছে বা নিচ্ছে। এটা কখনো হতে দেয়া হবেনা। তারা বলেন, সন্ত্রাসী ও চাঁদা বাজদের ঠিকানা এই বাজারে কোনভাবেই হবেনা। তারা সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান। সেইসাথে চাঁদাবাজদের আটক করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin