নিজস্ব প্রতিবেদক: রোটারি ক্লাব অব ডোমকল মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল,ইন্ডিয়া ও রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল, বাংলাদেশ এর এক যৌথ সভা রোববার অনুষ্ঠিত হয়। রোটারি ক্লাব অফ ডোমকল মুর্শিদাবাদের রোটারি বেলডাঙ্গা আই হসপিটালে বিকেল ৫ টায় এই সভা অনুষ্ঠিত হয়। রোটারি বেলডাঙ্গা আই হসপিটাল এর চেয়ারম্যান রোটারিয়ান এমডি নাসিম হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ ডোমকল মুর্শিদাবাদের সভাপতি রোটারিয়ান এমডি জামালউদ্দিন ও রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের সভাপতি রোটারিয়ান ড. মোহাম্মদ হেমায়েতুল ইসলাম আরিফ।
আরো উপস্থিত ছিলেন ফাস্ট লেডি মাহবুবা হাসনিন, মোহাম্মদ আহনাফ হাসান , আরমান হাসান, তাসকিনা বেগম, তাহমিনা ইসলাম, রোটারি ডোমকল মুর্শিদাবাদের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এমডি ওয়াসিকুর রহমান,বিগত প্রেসিডেন্ট রোটারিয়ান মনসুর হাবিবুল্লাহ ও সচিব রোটারিয়ান এমডি মনিরুজ্জামান।
এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন রোটারি ক্লাব অফ রাজশাহী সেন্ট্রাল সি পি. রোটারিয়ান হাসিবুল হাসান নান্নু, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মিজানুর রহমান, প্রেসিডেন্ট রোটারিয়ান ড. মোহাম্মদ জালাল উদ্দিন সরকার, রোটারিয়ান ডক্টর গোলাম মাওলা, রোটারিয়ান রফিকুল ইসলাম রিপন ও রোটারিয়ান শরিফুল হক।