বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট

ভালায় রহিমকে হত্যার প্রতিবাদে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সারাদেশে নজিরবিহিন লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপি’র কেন্দ্র ঘোষিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে ভোলা জেলার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিমকে পুলিশ গুলি করে নির্মনভাবে হত্যা করে। এই হত্যার প্রতিবাদে নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল করে।
নেতৃবৃন্দ কাদিরগঞ্জস্থ্য রাজশাহী মহিলা কলেজ মোড় হতে মিছিল শুরু করে নগরীর সাহেব বাজার ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময়ে তারা হত্যাকারীদের বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। সেইসাথে এই সরকারের পদত্যাগ ও হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। মিছিল নিয়ে তারা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন। সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, যুগ্ম সাধারণ রুহুল আমিন, বোয়ালিয়া থানার (পশ্চিশ) আহ্বায়ক মমিনুল ইসলাম, মতিহারের (দক্ষিণ) আহ্বায়ক আকতার হোসেন, শাহ্ মখ্দম থানার সদস্য সচিব শুভ, চন্দ্রিমা থানার সদস্য সচিব সাগর, মতিহার থানার সদস্য সচিব আলমগীর ও বোয়ালিয়া থানার সদস্য সচিব শিমুলসহ মহানগরীর সকল থানা ও ওয়ার্ড এর নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin