রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাবি ছাত্রদলের পুষ্পার্ঘ্য অর্পণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৯৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: একুশের সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্রদলের নেতৃবৃন্দ।

রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী ও সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন রাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদ আলি, সর্দার জহুরুল ইসলাম, মেহেদী হাসান খান, শফিকুল ইসলাম, শাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু, জহিরুল ইসলাম, মারুফ হোসেন ও এম এ তাহের রহমান।
এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সদস্য ফারুক হোসেন, আতিক শাহরিয়ার আবির ,নাফিউল ইসলাম জীবন, সৌমেন রায়, তুষার শেখ, ইমরান হাসান রাকেশ, শেখ তাকবির আহমেদ ইমন, মোহায়মিনুল ইসলাম, আবু জুয়েল, রাসেল রানা, হাসিব এবং মতিহার দক্ষিন থানা ছাত্রদলের সদস্য সচিব পিয়ারুল ইসলাম পিয়ালসহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন, তাঁদের রূহের এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের রুহের মাগফিরাত ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin