শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু অসুস্থ হয়ে বর্তমানে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

তাঁরই সুস্থতা কামনায় শুক্রবার সন্ধ্যায় কাশিয়াডাঙ্গা বিএনপি দলীয় কার্যালয়ে সামনে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেনপবা মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

প্রধান অতিথি ও প্রধান বক্তা তাঁদের বক্তব্যে বলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এই শহরের ও এই মাটির সন্তান। তিনি সবার নিকট জনপ্রিয় একজন নেতা। তিনি দীর্ঘদিন থেকে রাজশাহী তথা উত্তরবঙ্গের সেবা করে গেলেও এখন তিনি সারা বাংলাদেশের জনগণের সেবা করে যাচ্ছেন। কিন্তু তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন।

তারা আরো বলেন, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু রাজশাহীবাসীর জন্য অনেক অবদান রেখেছেন। এর আগে সংসদ সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালনকালে তিনি রাজশাহীকে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলেছিলেন। তার হাত ধরেই রাজশাহীর মানুষ নতুন রেলওয়ে স্টেশন, শহীদ জিয়া শিশু পার্ক, মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়নসহ বিভিন্ন মেগা প্রকল্পের সুবিধা পেয়েছে।” তিনি আরও বলেন, “তাঁরা অসুস্থ ভূমিমন্ত্রীর জন্য দোয়া করছেন, তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসেন।”

তাঁরা বলেন, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার কারণে কয়েকদিন ধরে তাকে রক্ত দিতে হচ্ছিল। এর মধ্যেই গত দুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহী সফরে এলে, অসুস্থতা সত্ত্বেও ভূমিমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। এতে তার বেশ শারীরিক পরিশ্রম ও ধকল গেছে।

তিনি আরও জানান, রাজশাহীর বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে নিয়মিত পর্যবেক্ষণে রেখেছিলেন। পরবর্তীতে তাদের পরামর্শেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার (পিজি হাসপাতাল) স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলছে। বক্তব্য শেষে মন্ত্রী মিনুসহ বিএনপির অন্যান্য অসুস্থ নেতৃবৃন্দর সুস্থ্যতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁরই সহধর্মীনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ছোট ছেলে আরাফাত রহমান কোকো, জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত এবং অসুস্থ্যদের সুস্থতার জন্য তাঁরা উভয়ে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য গত ২০ তারিখ ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপি জনসভায় তিনি প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে তাঁর সামনেই চেয়ারে বসে বক্তব্য দিয়েছেন। শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

বিএনপি কাশিয়াডাঙ্গা থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শাফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলি, রাজপাড়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ও মুরাদ হাসান পিন্টু, জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদা,পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা ও রেজাউল করিম, পবা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদ্দাম হোসেন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin