রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ভোটাধিকার হরণ দিবস উপলক্ষে রাজশাহীতে বিএনপি’র মানববন্ধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৬৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএেনপি ৩০ ডিসেম্বর ভোটাধিকার হরণ দিবস হিসেবে পালন করে আসছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজশাহী জেলা ও মহানগর বিএনপি’র আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবীতে নগরী মালোপাড়া পুলিশ ফাঁড়ির নতুন ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ ।

উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, সৈয়দ মোহাম্মদ মহসিন, অধ্যাপক আব্দুস সামাদ, মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব মামুনুর রশিদ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, বজলুর রহমান মন্টু ও জয়নাল আবেদিন শিবলী জেলা বিএনপি’র সদস্য জাহান পাান্না, জাকিরুল ইসলাম বিকুল, আমিনুল হক মিন্টু, রায়হানুল আলম রায়হান, শাহাদাত হোসেন, আলী হোসেন, সদর উদ্দীন ও তোফায়েল হোসেন রাজু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন ও মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক।

জেলা কৃষকদলের আহবায়ক আল আমিন সরকার টিটো, যুগ্ম আহবায়ক মহিব্বুল হক রুবেল, আলম মাস্টার ও আশরাফুল আলম প্রিন্স, মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর তাঁতী দলের সভাপতি আরিফুল শেখ বনি, মহানগর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সদর, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, মহানগর মহিলা দলের সধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন খুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা, মনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক জনিরা খাতুন, দপ্তর সম্পাদক শাহিনা আকতার রোজি, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক রোমেনা হোসেন, মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক বিথি ও সহ-ক্রীড়া সম্পাদক লাভলী।

এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাকসুদুল হক লিটন, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনক, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম কুসুম ও সাংগঠনিক সম্পাদক ফায়সাল সরকার ডিকোসহ রাজশাহী জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি, প্রধান বক্তা ও সভাপতিসহ উপস্থিত নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, বেগম জিয়া অত্যন্ত অসুস্থ। তাঁকে দ্রুত বিদেশে নিয়ে চিকিৎসা করা প্রয়োজন। কিন্তু এই সরকার বেগম জিয়াকে মেরে ফেলার অভিপ্রায়ে নানা ধরনের তালবাহানা করছেন। এখন আবার জেলে যাওয়ার পরামর্শ দিচ্ছে। আসলে এগুলো সরকারের নীলনক্সা বাস্তাায়নের চক্রান্ত বলে জানান তাঁরা । তাঁরা আরো বলেন, এই সরকারের আইনশৃংখলা বাহিনীর কিছু সদস্যরা সরকারের সাথে তাল মিলিয়ে বিরোধী দলকে নিপিড়ন করছেন। তাদের তালিকাও বিএনপির নিকট আছে।

তাঁরা বলেন, এখনো সময় আছে দ্রুত সময়ের মধ্যে বেগম জিয়াকে নি:শর্ত মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর। আর যদি তা না হয় এবং বেগম জিয়ার যদি কিছু হয় তাহলে দেশের অবস্থা কি হবে বর্তমান সরকার চিন্তাও করতে পারবে না। বক্তারা বলেন, গণতন্ত্র ধংশ এবং দূর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন। এর ফলে আমেরিকা বাংলাদেশের আইন শৃংখলা বাহিনীর কিছু কর্মকর্তা ও সরকার দলীয় রাজনীতিবিদদের উপর তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাস্কর।

এসব লজ্জা থেকে এবং দেশের গণতন্ত্র পূণরুদ্ধার, বেগম জিয়ার নি:শর্ত মুক্তি, প্রহসনের নির্বাচন কমিশন গঠন থেকে বিরত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে আগামী সংসদ নির্বাচন করার দাবী জানান তাঁরা। দ্রুত সময়ে মধ্যে এই দাবী না মানলে রাজশাহী থেকে সরকার পতনের আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারী দেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin