রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মতিন আহ্বায়ক এবং সালামকে সদস্য সচিব করে বাপা মোহনপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশ সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রদিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার পরিবেশকর্মীদের আয়োজন ও অংশগ্রহনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা শাখার প্রতিনিধিদের সাথে মতবিনিমময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে মতবিনিমময় সভা শেষে উপস্থিত পরিবেশকর্মীদের মতামত ও সম্মতিক্রমে বাপা মোহনপুর উপজেলার শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে পরিবেশকর্মী মো. মিরাজুল ইসলাম মতিন-কে আহ্বায়ক এবং সমাজকর্মী মো. আব্দুস সালাম-কে সদস্য সচিব নির্বাচিত করে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

মতবিনিমময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য জামাত খান, সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শাখার সভাপতি মাহমুদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন সম্পাদক সেলিনা বেগম, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, সদস্য শাহনাজ পারভীন, সেলিনা বেগম। সভা সঞ্চালনায় করেন পবা উপজেলা শাখার সম্পাদক ইউসুফ আলী চৌধুরী।

উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা বাবলু, সাদিকুল ইসলাম স্বপন, এম এম মামুন, রাবেয়া খাতুন সীমা, আজগর আলী, তোফাজ্জল হোসেন, মোস্তফা হোসেন ভিক্টর, হাসান মাহমুদ লিটন, বাবুল স্বর্ণকার, খায়রুজ্জামান লিটন, দুলাল হোসেন ফয়সাল, সারোয়ার হোসেন, কাওসার আলী প্রমুখ।

সভায় অতিথিবক্তাগণ প্রত্যাশা করেন, নতুন আহ্বায়ক কমিটি এই অঞ্চলের স্থানীয় পরিবেশ সুরক্ষা, দূষণ নিয়ন্ত্রণ, নদী ও জলাশয় রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধিসহ মাঠপর্যায়ে কর্মকান্ড গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ “নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, দেশ বাঁচাও” এই স্লোগানকে ধারণ করে নদী, জলাভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ পরিবেশ ধ্বংসকারী সব কর্মকান্ডের বিরুদ্ধে জনমত গড়তে এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin