বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

মতিহার থানা কৃষক দলের কর্মী সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৩১৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘ফলাবো ফসল গড়বো দেশ গণতন্ত্রে বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে শুক্রবার বিকেলে রাজশাহী মহানগর কৃষক দলের অন্তর্গত মতিহার থানা কৃষক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদ হাসান পিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল আমিন সরকার টিটু, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, সদস্য সচিব আকুল হোসেন মিঠু ও মহানগরের সদস্য সচিব আশরাফুল ইসলাম।

উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, যুগ্ম আহ্বায়ক সৈকত, মাসুদ রানা, রেফাত ও শাওন, জেলা কৃষক দলের সদস্য মহিব্বুল হক রুবেল, রেজাউল করিম রঞ্জু ও আইনাল, মহানগর কৃষক দলের সদস্য অসিত ও কুমার রাসেল।

প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ বলেন, কৃষক দলের জোয়ার বইতে শুরু করেছে। বিএনপি’র অঙ্গ সংগঠনের ন্যায় তারাও দুর্বার গতিতে এগিয়ে চলছে। বিএনপি ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহন করছে। এই ধারা অব্যাহত ও আরো গতিশীল করতে মহানগরের প্রতিটি থানায় নতুন করে কমিটি গঠণ করা হচ্ছে। এই কমিটির সদস্যসহ অত্র এলাকার জনগণ সরকার পতনের আন্দোলনে ঝাপিয়ে পড়বে বলে আশাব্যাক্ত করেন তারা।

সভার সভাপতি ও মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম তাঁর দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে মতিহার থানার (দক্ষিণ) সুয়াইবুর রহমানকে আহ্বায়ক ও রাজু আহমেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও লিঠনকে সদস্য সচিব করে এগার সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক গাজলু ও শহিদুল ইসলাম, সদস্য আক্তার, আব্দুল গাফ্ফার, ডালিম, নয়ন ও হাবিবুর রহমান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin