বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

মধ্যরাতে থামছে রাসিক নির্বাচনের প্রচারণা

  • প্রকাশ সময় সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের গণসংযোগ। ২ জুন প্রতীক বরাদ্দের পর থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। সোমবার মধ্যরাতে থামবে ১৮ দিনের এই নির্বাচনী প্রচার প্রচারণা। শেষ সময়ে তাই উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে রাজশাহী মহানগরীর প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লার অলি-গলি।

জনগণের মধ্যে মেয়র প্রার্থী নিয়ে তেমন উত্তাপ না থাকলেও কাউন্সিলরদের প্রচার প্রচারণার কারণে কোথাও কোথাও সহিংসতা, উত্তেজনা আবার কোথাও উৎসবের আমেজ বিরাজ করছে। সোমবার সকাল থেকেই তাই সরগরম হয়ে উঠেছে রাজশাহী। পাড়া-মহল্লায় বইছে প্রচার প্রচারণার উত্তাল ঢেউ। এই আষাঢ়ের বইছে তাপপ্রবাহ উপেক্ষা করে প্রতিটি ওয়ার্ডে নারীরা নেমেছে প্রচারণায়। তারা দল ধরে বিভিন্ন প্রার্থীর লিফলেট হাতে করে বাড়ি বাড়ি যাচ্ছেন এবং লিফলেট ধরিয়ে দিয়ে ভোট প্রার্থনা করছেন।

তবে তীব্র এই রোদ ও গরম উপেক্ষা করেই সোমবার সকাল থেকে চলছে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলদের গণসংযোগ। দুপুর থেকে শুরু হবে শেষ দিনের মাইকিং ও প্রচার মিছিল। এরপর রাত পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে প্রচারপত্র বিলির কাজ চলবে জোরেশোরে।

রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার দেলোয়ার হোসেনের জানান, সোমবার মধ্য রাত থেকেই প্রচার প্রচারণা শেষ হবে। আজ মঙ্গলবার সকাল থেকে কেন্দ্র কেন্দ্রে ভোটগ্রহণ সরঞ্জাম পৌঁছানোর কাজ শুরু হবে।

তিনি জানান, মহানগরীর ৩০টি ওয়ার্ড এবং ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন ভোটার রয়েছেন। ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ৬ জন। শেষ মুহুর্তে মেয়র পদে ২ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১১২জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৬ জন প্রতিদন্দিতায় টিকে আছেন। এর মধ্যে ২০নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন।

মোট ১৫২টি ভোট কেন্দ্রের এক হাজার ১৭৩টি কক্ষে ঐদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin