রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মহাদেবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৪৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর মহাদেবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে অত্র ইউনিয়নের আয়োজনে ও দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব) এর সহযোগিতায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাল্ব ব্যবস্থাপনা পরিষদের খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।

মহাদেবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান এস.এম. ইব্রাহীম হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা ব্যবস্থাপক রাম কুমার রায় এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, অত্র ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান পরিমল কুমার মহান্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ট্রেজারার নীরেন চন্দ্র মন্ডল, পরিচালক মন্মথ দাস ও সন্তোষ কুমারসহ বর্তমান ও সাবেক সদস্য, কর্মকর্তা ও কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় শেয়ার, সঞ্চয় ও আমানত জমা এবং আয়-ব্যয়সহ সমিতির উন্নয়নে উপস্থিত বক্তাগণ গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও সর্বোচ্চ আমানত, নিয়মিত শেয়ার ও সঞ্চয় জমাদানকারী এবং র‌্যাফেল ড্র-এ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin