রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মহানগরীতে উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ৬৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতালা মোড় হতে টিকাপাড়া, সাধুর মোড় হয়ে রুয়েট সীমানার প্রাচীর পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজ চলমান রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রামচন্দ্রপুর এলাকায় সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের মান দেখেন এবং সার্বিক বিষয় খোঁজখবর নেন মেয়র মহোদয়। এরপর নগরীর তালাইমারি থেকে কল্পনা সিনেমা হলের মোড় পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি।

উল্লেখ্য, ১১ কোটি ৮১ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতালা মোড় হতে টিকাপাড়া, সাধুর মোড় হয়ে রুয়েট সীমানার প্রাচীর পর্যন্ত ২১০০ মিটার সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ চলমান রয়েছে। এদিকে রাজশাহী কল্পনা সিনেমা হল থেকে তালাইমারি মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬৪ কোটি ১৯ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে আলুপট্টি মোড় হতে তালাইমারি মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার বর্তমান সড়কটির প্রশস্ত করে ৪ লেন সড়কে উন্নীতকরণ কাজ চলমান রয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেনের উন্নয়ন কাজ সহ নানাবিধ উন্নয়ন কাজ চলছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin