রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মহানগরীতে ফ্লাইওভার নির্মাণে রাসিক ও ডিয়েনকো লিমিটেডের মধ্যে চুক্তি সই

  • প্রকাশ সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মোহনপুর রেলক্রসিং এর অবশিষ্ট দুই লেন ফ্লাইওভার নির্মাণে রাজশাহী সিটি কর্পোরেশন ও নির্মাতা প্রতিষ্ঠান ডিয়েনকো লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার সকালে নগর ভবনে মেয়র দপ্তরে সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে এই চুক্তি সই হয়। চুক্তিতে সিটি কর্পোরেশনের পক্ষে প্রকল্প পরিচালক নূর ইসলাম তুষার ও নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে ডিয়েনকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস এম খোরশেদ আলম স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, ডিয়েনকো লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মাহমুদ হাসান টুটুল, রাসিকের উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী ও ফররুখ আহমেদ শিশির প্রমুখ।

উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ সরকার (জিওবি) অর্থায়নে মোহনপুর রেলক্রসিং এর অবশিষ্ট দুই লেন ফ্লাইওভার নির্মাণ করবে রাজশাহী সিটি কর্পোরেশন। এটি নির্মাণে ব্যয় হবে ৪০ কোটি ৭৯ লাখ টাকা। এ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান ডিয়েনকো লিমিটেড। ফ্লাইওভার নির্মাণের সময়কাল ধরা হয়েছে ২০২২ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত। অবশিষ্ট দুই লেন ফ্লাইওভারের দৈর্ঘ্য ২০৩ মিটার প্রস্থ ফুটপাতসহ ৯.৪০ মিটার, থাকবে ৯টি স্প্যান। বুধবার দুপুরে ফ্লাইওভারটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin