নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের ২৯ তারিখ মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। এই ঈদের নামাজের পরেই মুল কাজ হচ্ছে কোরবানী করা। আর কোরবানীর গোস্ত বানাতে সব থেকে বেশী প্রয়োজন হচ্ছে কাঠের গুড়ি বা খাইট্টা। তা আবার তেতুল কাঠের। শনিবার দুপুরের পর থেকে রাজশাহী মহানগরীর শালবাগানে বসতে দেখা যায় খাইট্টার দোকান। সে দোকানে খাইট্টার পাশাপাশি হাঁসুয়া, চাকু ও ছুড়ি বিক্রি করতে দেখা যায়।
দোকানদার কামাল হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও তিনি এখানে খাইট্ট্ াও ছুড়ি-চাকু নিয়ে বসেছেন। চলবে ঈদের পরের দুই থেকে তিনদিন পর্যন্ত। দাম সম্পর্কে জানতে চাইলে তিনি বলে খাইট্টার দাম বাড়েনি। গত বছরের মতই খাইট্টা ভেতে ২২-২৫টাকা কেজি দ্বরে বিক্রি করছেন। তবে শনিবারেই প্রথম বসেছেন। ঈদের দিন যতই ঘনিয়ে আসবে খাইট্টা তত বেশী বিক্রি হবে বলে জানান কামাল হোসেন।