রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মহানবী(সা:) কে কটুক্তির প্রতিবাদে পবার হরিপুরে মানববন্ধন

  • প্রকাশ সময় রবিবার, ১২ জুন, ২০২২
  • ৬৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ভারতীয় বিজেপি দুই নেতা মুসলিম জাহানের কান্ডারী, মুসলিমদের প্রানের রাসুল হযরত মোহাম্মদ (সা:) ও মা আয়েশাকে নিয়ে কটুক্তি করেছে। এর প্রতিবাদে সারা বিশ্বের মুসলমানগণ ফুসে উঠেছে। প্রতিবাদ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রোববার বাদ আসর রাজশাহীর পবা উপজেলার হরিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল মহানবী (সা:) ও মা আয়েশা সিদ্দিকা (রা:) কে নিয়ে চরম অবমাননাকর মন্তত্যের প্রতিবাদে হরিপুর এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করেন।

বাদ আসর আশেপাশের মসজিদ ও পাড়া-মহল্লাহ থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা হরিপুর বাজারে মানববন্ধনে অংশগ্রহন করেন। এসময়ে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন হরিপুর ইউপি সদস্য নওশাদ আলী, এলাকাবাসী আনারুল ইসলাম, সোনাইকান্দি (পশ্চিশ) জামে মসজিদের ইমাম রমজান আলী, পূর্ব জামে মসজিদের ইমাম সায়েম, হরিপুর জামে মসজিদের ইমাম সাকিব, সোনাইকান্দি বেড়পাড়া জামে মসজিদের ইমাম মিনহাজুল ইসলাম, এলাকাবাসী শরিফুল ইসলাম, হরিপুর বেড়পাড়া জামে মসজিদের ইমাম মামুনুর রশিদ মামুন ও এলাকাবাসী সালাউদ্দিন।

আরো উপস্থিত ছিলেন মুরারীপুর জামে মসজিদের ইমাম আব্দুলি মোমিন, এলাকাবাসী আমিন আল মারুফ, ইমন আলী, সেলিম রেজা, আরব আলী ও ডাক্তার পিয়ারুলসহ প্রায় তিন শতাধিক লোক মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন থেকে তারা এই দুই নেতার সর্বোচ্চ শাস্তির দাবী জানান। সেইসাথে ভারতের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবী করেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin