রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের বিজয় র‌্যালি

  • প্রকাশ সময় বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ১৬ ডিসেম্বর ছিলো বাংলাদেশের মহান বিজয় দিবস। এ উপলক্ষে রাজশাহী জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা দলের আয়োজনে সমাবেশ ও বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ৩টা থেকে জেলা ও মহানগর থেকে মুক্তিযোদ্ধা দল, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকমীরা রাজশাহী মহানগরীর বাটার মোড়ে এসে সমবেত হয়। সেখানে মুক্তিযোদ্দা দল জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের অন্তর্গত বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দল রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউর আলম মিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, মতিহার থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খাজদার আলী, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র আহ্বায়ক শামীম রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ আলম, যুবদল রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হক হারু, রাজপাড়া থানা যুবদলের সাবেক সভাপতি শাহানুর ইসলাম মিঠু ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির।

আরো উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, বিএনপি সাংগঠনিক ৬নংওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি গোলাম নবী গোলাপ, ৩০নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শুকুর আলী, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোর্তুজা ফামিনসহ মুক্তিযোদ্ধা দল, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মীবৃন্দ। নেতৃবৃন্দের বক্তব্য শেষে তারা বাটার মোড় থেকে বিজয় র‌্যালি ও করে সোনাদিঘী হয়ে সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমার পাড়া মোড়ে গিয়ে শেষ করেন। সেখানে প্রধানবক্তা বক্তব্য দিয়ে কর্মসূচীর সমাপ্ত করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin