বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শাপলা এনজিও এর শ্রদ্ধাঞ্জলী

  • প্রকাশ সময় বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২৪৬ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবস উদযাপনের অংশ হিসেবে দিনের শুরুতে সকাল ৯টায় অত্র সংস্থার প্রতিষ্ঠাতা ও নিবার্হী পরিচালক মোহসিন আলীর নেতৃত্বে এবং প্রধান কার্যালয়ের তত্ত্বাবধানে কর্মীদের নিয়ে র‌্যালিসহ রাজশাহী কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পাশাপাশি মাইক্রো ক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) নিয়ন্ত্রনাধীন রাজশাহী জেলা ক্ষুদ্র ঋণ বিষয়ক সমন্বয় কমিটির উদ্যোগে সকাল সোয়া ৯টায় র‌্যালিসহ রাজশাহী কলেজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল সাড়ে ১০টায় শাপলা এর রাজশাহীস্থ বনলতা আবাসিকে সংস্থার প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে সংস্থার উদ্যোগে কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর দিবসের তাৎপর্য সম্পর্কিত আলোচনা করা হয়। সবশেষে শাপলা কালচারাল স্কুলের পরিবেশনায় দেশের ও অন্যান্য গান পরিবেশিত হয়। শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএফপি সমন্বয়কারী হাসিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার এইচআর সমন্বয়কারী জাহাঙ্গীর আলম। এছাড়াও সমন্বয়কারী রনজিৎ কুন্ডু ও আলীনুর হোসেনসহ সংস্থার বিভিন্ন বিভাগ, সহযোগী প্রতিষ্ঠানের স্টাফসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালচারাল ম্যানেজার ইমরুল আসাদ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin