বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএমডিএ’র পুস্পস্তবক অর্পন

  • প্রকাশ সময় বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে মঙ্গলবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা বিএমডিএ এর প্রধান কর্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান। সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ।

সভায় প্রধান অতিথি তাঁর বক্ত্যবে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে পাকিস্তানি হানাদারদের প্রতিহত করতে মহান মুক্তিযুদ্ধ শুরু করেছিলো বাঙালী জাতি। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জন্ম হয় বঙ্গবন্ধুর স্বপ্নের লাল-সবুজের স্বাধীন বাংলাদেশ। তবে আমাদের স্বাধীনতার ইতিহাস যেমন গৌরবের, তেমনি বেদনারও। অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বলে আজ বাঙালী জাতি স্বাধীনতা অর্জন করেন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র দিয়ে গেছেন।

এছাড়াও সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন ও রাজশাহী নগরীর কোর্ট এলাকায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্তম্ভে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আব্দুর রশীদের উপস্থিতিতে ফুলদিয়ে শ্রদ্ধা জানায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারীরা।

সভায় অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, ড. আবুল কাসেম , তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সচিব যোবায়ের হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, শহীদুর রহমান, শিবির আহমেদ, প্রকল্প পরিচালক এটিএম রফিকুল ইসলাম, , তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নাজমুল হুদা, নির্বাহী প্রকৌশলী মোক্তাদিউর রহমান, বিএমডিএ কর্মচারী লীগ রাজ-৩০৪২ সিবিএ সভাপতি মেসবাউল হক, বিএমডিএ কর্মচারী ইউনিয়ন রাজ-১৫০০ এর সভাপতি আব্দুস সাত্তারসহ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, উপ-ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ সহ সকলে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin