নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক গতকাল শনিবার সকাল সোয়া ৯ টায় বঙ্গবন্ধু কলেজ রাজশাহী পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন মাউশি রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর ড. কামাল হোসেন এবং মাউশি রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক ড. আবু রেজা আজাদ।
রেঞ্জার ইউনিটের সদস্যবৃন্দসহ কলেজের অধ্যক্ষ জনাব নূরুল ইসলাম ও উপাধ্যক্ষ কামরুজ্জামান অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান। উচ্চমাধ্যমিক শাখার শিক্ষার্থীদের সাথে করোনাকালিন সময়ে ও পরবর্তীতে লেখাপড়া ও স্বাস্থ্য সচেতন বিষয়ে কথা বলেন মহাপরিচালক।
কলেজ পরিদর্শন শেষে তাঁরা মুক্তিযুদ্ধ কর্ণার পরিদর্শন করেন। কলেজের সার্বিক কার্যক্রমে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। এসময়ে অন্যান্যের মধ্যে বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।