রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মির্জা ফখরুলের আটকের বর্ণনা দিলেন তার স্ত্রী

  • প্রকাশ সময় শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৫২৩ বার দেখা হয়েছে

 

এস.আর .ডেস্ক: রাজধানীর উত্তরার বাসা থেকে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। বিষয়টি নিয়ে শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ৬টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার স্ত্রী রাহাত আরা বেগম।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ডিবির চার জনের মতো সদস্য তার বাসায় প্রবেশ করে, বাকিরা নিচে ছিল। কেন নিয়ে যাওয়া হচ্ছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওরা বলেছে, দুই তিনটা মামলা নাকি হয়েছে। ‘উপরের নির্দেশে’ তাকে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, তার স্বামী রাতেই বাসায় ফিরেছিলেন। তার শরীরও বেশ খারাপ ছিল। বাসায় ফিরে ঘুমিয়ে পড়েছিলেন। পুলিশ সদস্যরা রাত ৩টার দিকে বাসায় ঢুকে সাড়ে ৩টার মধ্যে মির্জা ফখরুলকে নিয়ে যায় বলে জানান তিনি।

রাহাত আরা বেগম জানান, চার থেকে পাঁচটি গাড়ি নিয়ে রাত ১০টা থেকেই এলাকায় পুলিশের টহল ছিল। পরে রাত ৩টার দিকে তারা দরজা খুলতে বলে। এ সময় প্রহরীরা খুলতে চাচ্ছিল না। তাদের চড়-থাপ্পড় মারা হয়। তিনি বলেন, আটকের সময় তার বাসার সামনের রাস্তার বাতিও নিভিয়ে ফেলা হয়। সূত্র- বাংলা ট্রিবিউন

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin