মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর

মুক্তিদাতা হাই স্কুলের শাহাদাৎ বার্ষিকী পালন

  • প্রকাশ সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মুক্তিদাতা হাই স্কুলের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপিত হয়। সোমবার সকাল ৯ ঘটিকা থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে হাতের লিখা ও ছবি আঁকার প্রতিযোগিতার সাথে বঙ্গবন্ধুর জীবনীর উপর প্রশ্ন উত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এক মিনিট নীরবতা পালন ও সার্বজনিন প্রার্থনা করা হয় ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন। প্রধান অতিথি হিসেবে ছিলেন উত্তম মেষপালক ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার উত্তম রোজারিও। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফাদার শ্যামল গোমেজ এবং ফাদার সুরেশ পিউরিফিকেশন । এছাড়াও সকল শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিগণ অংশগ্রহণ করেন।
অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা ভূমিপুত্র বঙ্গবন্ধু সেই গর্বিত প্রজন্ম। যেই প্রজন্মের জন্য আজ থেকে ৪৭ বছর আগে তিনি এক কালরাতে এদেশীয় দোসরদের হাতে প্রাণ দিয়েছিলেন। তোমরা জাতির পিতার ত্যাগের মহিমা ধারণ করেই এদেশের সেবাই মনোনিবেশ করবে। তাহলেই তাঁর আত্মার শান্তি পাবে। তাঁর দেখানো পথে গড়ে তুলতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা। যেই বাংলাদেশের জন্য একাত্তরে জীবন দিয়েছিল ৩০ লাখ শহীদ ও পচাত্তরে জাতির পিতার পুরো পরিবার।বক্তব্যের শেষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin