বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

মোহনপুরে বিএনপি নেতার বাবার দাফন সম্পন্ন

  • প্রকাশ সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার ৪ নং মৌগাছী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইউনুস আলীর বাবা আজ বুধবার নিজ বাসভবন নন্দহাটে ইন্তেকাল করেন (ইন্না——রাজিউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ৪ চার ছেলে ও ৪ মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়স্বজনসহ বহুগ্রণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুর ২.৩০টায় নিজ গ্রামে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাযায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এান ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা যুবদলের সাবেক আহবায়ক বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল, মোহনপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, মোহনপুর উপজেলা বিএনপি’র সাবক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শামিউল ইসলাম মুন, মোহনপুর উপজেলা বিএনপি’র আহবায়ক মাহাবুব আর রশিদ, মোহনপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, মোহনপুর উপজেলা কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, মোহনপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ধুরইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজিম উদ্দিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ আত্মীয়স্বচজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin