রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

মোহনপুর উপজেলা যুবলীগের কার্য-নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ৮ জুন, ২০২২
  • ৬৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোহনপুর উপজেলা যুবলীগের কার্য-নির্বাহী কমিটির সভা বুধবার অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা যুবলীগের সভাপতি ইকবাল হোসেন। মোহনপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে কার্য-নির্বাহী কমিটির সভা সঞ্চালনা করেন মোহনপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণসম্পাদক এডভোকেট শাহিন শাহ্। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্ । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু।
উপস্থিত ছিলেন সহ-সভাপতি বেলাল সরকার ও আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াসীম রেজা লিটন ও মোবারক হোসেন মিলন, দপ্তর-সম্পাদক মিজানুর রহমান(পল্লব), জেলা সদস্য শফিকুল ইসলাম, মোহনপুর উপজেলার সহ-সভাপতি এনামুল হক বিজয়, সাংগঠনিক সম্পাদক খায়রুল আলমসহ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ বক্তব্য রাখেন।
মোহনপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নৌকার বিরুদ্ধে ভোট করায় তার পদ শুন্য হওয়ায় মোহনপুর উপজেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক শাহিন শাহ্কে মোহনপুর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকে দায়িত্ব দেওয়া হয়। সেইসাথে সকল ওয়ার্ড যুবলীগের সম্মেলন করার নির্দেশ প্রদান করা হয়।

 

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin