রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

ময়নাতদন্ত শেষে জয়নালের লাশ পরিবারের নিকট হস্তান্তর

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৬০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জমি নিয়ে বিরোধের জেরে বুধবার দুপুরে রাজশাহীর রাজপাড়া থানাধীন দাসপুকুর এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হন। দাসপুকুর এলাকার মৃত সাজদার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫০) ও গিয়াস উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৪০)। শফিক ও জয়নালকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার দুপুর ২.৩০টার দিকে জয়নাল আবেদিনের লাশ ময়না তদন্তের জন্য ািনয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ ময়নাতদন্ত শেষে বিকেলে তরা লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এই মামলার তদন্ত অফিসার (আইও) রাজপাড়ার এসআই নুরুল ইসলাম। তিনি বলেন জয়নাল আবেদীনের পরিবারের লোকজন আসলে তাদের সামনে লাশ বের করে ময়নাতদন্ত করা হয়। পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
নিহত শফিকুল ইসলামের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শফিকুলের পরিবার থেকে কেউ না আসায় আজকে ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। আগামীকাল শুক্রবার কেউ আসলে তাদের সামনে লাশ বের করে ময়নাতদন্ত করে লাশ হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এদিকে জয়নালের নামাজে জানাযা আজকে রাতে যে কোন সময় হতে পারে বলে তার আত্মীয়সূত্রে জানা যায়।
মামলা সম্পর্কে জানতে চাইলে নুরল ইসলাম বলেন, আজ রাত সাড়ে ৩টায় নিহত জয়নালের চাচা রাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৭জনকে এজাহারভূক্ত ও আরো ১০-১২জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এছাড়াও নিহত শফিকুলের স্ত্রী আজ বিকেলে রাজপাড়া থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin