রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন রিটন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যুবদল রাজশাহী মহানগরের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। রিটন সিটি কলেজ ছাত্রদলের নির্বাচিত সাবেক জিএস ও নির্বাচিত সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সভাপতি, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে অতিতে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজশাহী মহানগরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি নির্বাচিত করে গুরুত্বপূর্ন দায়িত্ব প্রদান করায় বিএনপি চেযারপার্সন, তিনবারে সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানষকন্যা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে ধন্যবাদ জানান। সেইসাথে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ বিষয়ে রিটন বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে কেন্দ্র তাঁর উপরে যে গুরু দায়িত্ব প্রদান করেছেন, তিনি তা যথাযথভাবে পালন করবেন। তিনি সার্বোক্ষণিক রাজপথে আছেন, আগামীতেও থাকবেন। কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচীতে সফলার সাথে কাজ করে যাচ্ছেন। আগামীতে তিনি সকল প্রকার আন্দোলন ও জনগণের অধিকার আদায়ে অতিতের ন্যায় সক্রিয় ভূমিকা পালন করে এই ফ্যাসিস্ট সরকারের পতন, গণতন্ত্র পূণরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার এবং বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা পালন করে যাবেন বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin