নিজস্ব প্রতিবেদক: আগামী ১১এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সভায় সভাপতিত্ব করেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন।
যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মির্জা আব্দুল জাব্বার বাবু, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক এ টি এম শাহ নেওয়াজ শুভ্র, নওগাঁ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মাহমুদ ফারুক, নাটোর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল,
আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ, নওগাঁ জেলা যুবদলের সাধারণ সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব আব্দুর রহমান অনু, রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব ও হাবিবুর রহমান হাবিব। শুরুতে কোরআন তেলওয়াত করেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম।
সভায় প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল সফল করতে উন্মুক্ত আলোচনা হয়। আলোচনায় বিভিন্ন ধরনের কমিটি গঠন করার প্রস্তাবনা আনা হয়। সেইসাথে অতিথিদের আপ্যায়ন ও ইফতার মাহফিলে কোন কোন অতিথি ও কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে এবং ভেন্যু নিয়ে আলোচনা হয়। আলোচায় উপস্থিত নেতৃবৃন্দ যেকোন মূল্যে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ও ইফতার মাহফিল সফল করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করবেন বলে একমত পোষন করেন।