রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীতে ঘর পেলো দুই নেতা

  • প্রকাশ সময় শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগ বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় রাজশাহী মহানগরে দু’জন যুবলীগ নেতাকে ঘড় প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সার্বিক তত্ত্বাবধানে নগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খোকন ও সহ-সম্পাদক শরিফুল ইসলামকে এই ঘড় প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- নগর যুবলীগের সভাপতি রমজান আলীসহ নগর যুবলীগের নেতাকর্মীরা।
এর আগে ঢাকা থেকে ভার্চুয়াল ঘর বিতরণ কর্মসূচির উদ্ধোধন করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে সামস্ পরশ। এসময় কেন্দ্রীয় যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ শেখ ফজলুল হক মনির হাতে গড়া মানবিক সংগঠন। সেই সংগঠনের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজেকে ধন্য মনে করি। ঘড় প্রদান কেন্দ্রীয় নির্দেশনা ছিল। একাজে সার্বিক সহযোগিতা করেছেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
তিনি বলেন, আমার ছোট বেলা থেকে অসহায় মানুষের পাশে থেকে সহযোগীতা করার চেষ্টা করেছি। যুবলীগের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে বিভিন্নভাবে সেবা করে যাচ্ছে। আমি মনে করি সিটি মেয়র লিটনের নেতৃত্বে নগর যুবলীগের নেতাকর্মীরা করোনাসহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আগামিতেও এই প্রচেষ্টা অব্যহত থাকবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin