বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

যুব ইউনিয়ন রাজশাহী মহানগর এর ৩য় সম্মেলন উদ্বোধন

  • প্রকাশ সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৪৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যুব ইউনিয়ন রাজশাহী মহানগর এর তৃতীয় সম্মেলন শনিবার উদ্বোধন করা হয়। রাজশাহীর আলুপট্টি মোড়ে সকাল ১১ টায় সম্মেলনের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাগীব আহসান মুন্না। অসীম কুমার লিটনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ আদনান রিয়াদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজশাহী জেলার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড এনামুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক কমরেড আফতাব হোসেন কাজল। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী, বাকবিশিস রাজশাহী জেলার সাধারণ সম্পাদক অসিত সাহা, উদীচী রাজশাহী জেলা সংসদের সাধারণ সম্পাদক ব্রজেন্দ্রনাথ ও রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম সানী।

সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক রাজিব আহসান জিমি। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে খেলাঘর আসর, রাজশাহী জেলার শিল্পীরা গণ সংঙ্গীত পরিবেশন করেন। এরপর দুপুরে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে অসীম কুমার লিটন কে মহানগর কমিটির সভাপতি, রাজীব আহসান জিমি কে সাধারণ সম্পাদক, রিফাত হোসেন বিশাল কে সাংগঠনিক সম্পাদক ও নবাব আলীকে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্যের মহানগর কমিটি গঠন করা হয় এবং রবিউল ইসলাম সানিকে আহ্বায়ক ও সামির জিয়া আহসান গোর্কীকে যুগ্ম আহ্বায়ক করে ৯ সদস্যর জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin