বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজনীতি রাজনীতিবিদদের নিকট ফিরিয়ে আনাসহ ৬ দফা প্রস্তাব ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের

  • প্রকাশ সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ, রাজশাহীর উদ্যোগে আজ শনিবার বেলা ১১ টায় রাইফেল ক্লাব, নানকিং কনভেনশন হল, রাজশাহীতে- “সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা প্রত্যাশা, প্রাপ্তি ও আজকের প্রেক্ষাপট” শীর্ষক এক গোলটেবিল সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুধী সমাবেশে আলোচকগণ মুক্তিযুদ্ধের চেতনা, ৮০’র দশকের ছাত্রসংগ্রামের সোনালী অর্জন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তর আলোচনা করেন এবং আলোচনা শেষে সুধী সমাবেশের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

এসব প্রস্তাবের মধ্যে রয়েছে- রাজনীতিকে রাজনীতিবিদদের নিকট ফিরিয়ে আনার সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দলগুলোতে শুদ্ধি অভিযান পরিচালনা করতে হবে। দূর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী, একমুখী ও একধারার শিক্ষা ব্যবস্থার নীতি প্রণয়ন করতে হবে। ৭২’র এর সংবিধানের মূল ধারায় দেশ পরিচালনা করতে হবে। নিয়মিত ছাত্রসংসদ নির্বাচন করতে হবে।

গোলটেবিল সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্রনেতা ও রাকসু’র সাবেক ভিপি রাগীব আহসান মুন্না। সুধী সমাবেশের আলোচনায় অংশগ্রহণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর আব্দুল খালেক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর এস.এম আবু বকর, প্রফেসর মলয় ভৌমিক, প্রফেসর শাহ আজম শান্তনু।

এছাড়া আলোচনায় অংশ গ্রহণ করেন ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান বাবু, রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শরিফুল ইসলাম বাবু ও সাবেক জিএস আব্দুল আল মাসুদ শিবলী, সাবেক ছাত্রনেতা আবু রায়হান মাসুদ, সাবেক ছাত্রনেতা মেরাজুল আলম মেরাজ, কামরান হাফিজ ইয়ামিন, শাহাবুদ্দিন আহম্মেদ লিকু। জিয়াউল হক জিয়া, আব্দুল হাকিম, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক।

এছাড়া সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা নফিকুল ইসলাম সেল্টু, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, উপাধ্যাক্ষ কামরুজ্জামান, আত্তাব হোসেন কাজল, মোস্তাফিজুর রহমান ফারুক, হাসান খান, মীর ইসতিয়াক আহমেদ লিমন, ফজলে রাব্বী বাদশা, জিয়াউর রহমান ও নাসির উদ্দিন রুবেলসহ প্রায় শতাধিক নেতৃবৃন্দ।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin