বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজপাড়া ক্রিকেট টুর্নামেন্টে রাজপাড়া কবর খনন কমিটি চ্যাম্পিয়ন

  • প্রকাশ সময় শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে রাজপাড়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল কেলায় রাজপাড়া কবর খনন কমিটি ২২ রানে আবিদ ডেন্টালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শুক্রবার রাজশাহী মহানগরীর হেলনাবাদ কলোনী মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানার-আপদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়। রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন।

রাজপাড়া কবর খনন কমিটির আয়োজনে ও ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক জালাল উদ্দিন হাফিজ, রাজপাড়া থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক খালেক ও শাহিন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য আকলেসুর রহমান সাজিম, মহিলা দল রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুন ফেরদৌস, সমাজ সেবক শাহিন ও রাজশাহী সদর দলিল লেখক সমিতির সাবেক সদস্য সচিব শামীম রেজা হিটলার।

এছাড়াও অত্র কমিটির অন্যান্য সদস্য,খেলোয়ার, ম্যানেজার ও মালিকগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin