শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে অফিস খুললেও চলছে ঈদের আমেজ

  • প্রকাশ সময় রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ২৫৮ বার দেখা হয়েছে
Business people working at desks. Male and female professionals working in modern office space.

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পবিত্র ঈদুল আজহার টানা পাঁচ দিনের ছুটি শেষে রোববার প্রথম কর্মদিবসে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। ঈদের ছুটি শেষে অফিস খুললেও কর্মচাঞ্চল্য ফেরেনি। অফিস পাড়ায় এখনও চলছে ঈদের আমেজ।

বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদ উপলক্ষে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সরকারি ছুটি ছিলো। ঈদের ছুটি শেষে রোববার ব্যাংক-বীমা, অফিস-আদালত ও বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন কর্মজীবীরা। তবে উপস্থিতি কম।

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও ব্যাংকগুলোতে ঘুরে দেখা গেছে, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিসগুলোতে তেমন কর্মব্যস্ততা ছিল না। সহকর্মীদের মধ্যে একে অপরের সঙ্গে ঈদের কোলাকুলি, কুশলাদি ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে। একইভাবে ব্যাংকগুলোতে জরুরি প্রয়োজন ছাড়া সেবাপ্রার্থীর উপস্থিতি কম ছিল।

রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শামসুল ইসলাম জানান, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাইনি। তবুও ঈদ অনেক ভালো কেটেছে। কর্মক্ষেত্রে যোগদান করেছি। তবে কাজ কম, লোকজনও কম।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, টানা পাঁচ দিন ইদের ছুটি শেষে রোববার অফিসে যোগ দিয়েছেন জেলা প্রশাসনের কর্মজীবীরা। অন্যান্য অফিসের চেয়ে এক্ষেত্রে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি শতভাগ ছিলো। তবে দর্শনার্থী ও সেবাপ্রার্থীদের উপস্থিতির হার কিছুটা কম। অবশ্য আগামী মঙ্গলবার থেকে অফিসে দর্শনার্থীদের উপস্থিতি বাড়বে।

যারা রাজশাহীর বাইরে ঈদ করতে গেছেন সরকারি-বেসরকারি বেশিভাগ কর্মজীবী তাদের অনেকে এক দুইদিন ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস-আদালত পুরোপুরি কার্যক্রম পুরোদমে শুরু হতে আরও দুই-তিনদিন লাগতে পারে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin