রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে আইএইচসিআরএফ’র ৫ম দিনের মত খাবার বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৪০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন (আইএইচসিআরএফ) করোনাকালীন দূর্যোগে রাজশাহী নগরীতে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ৫ম দিনেও খাবার বিতরণ অব্যহত রেখেছে ।আজ বৃহস্প্রতিবার দুপুরে (৮ জুলাই) রাজশাহী শিরোইল দোশর মন্ডলর মোড় অনুরাগ কমিউনিটি সেন্টারের সামনে ও নিউমার্কেট এলাকায় আবারও ৩০০ জন দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন তারা ।

আইএইচসিআরএফ রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাগর নোমানীর সার্বিক তত্বাবধানে এ খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়। তারা বলেন, ঈদের আগ পর্যন্ত কর্মসূচি চলমান রাখার ইচ্ছা আছে তাদের।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, এশিয়ান টিভি রাজশাহী প্রতিনিধি আবু কাওসার মাখন, দৈনিক সকালের সময়ের রাজশাহী ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা, ভোরের আভা.কম সম্পাদক রেজাউল করিম, দৈনিক স্বদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান আল আমিন হোসেন প্রমুখ।

এছাড়াও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের (আইএইচসিআরএফ) সহ-সভাপতি মোহাম্মদ আল রাজি, আইন বিষয়ক সম্পাদক এড. শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাসুদ আলম খান, জনকল্যাণ বিষয়ক সম্পাদক সাজেদুল হক টিটু, মোদাসারুল হক মমিন, খালেকুল আলম পল্টু, সহ-প্রচার সম্পাদক আখতার হোসেন হীরা, আরিফুল ইসলাম, জালাল আহমেদ, আদিল হোসেন, সামিউল ইসলাম সামু ও সজল হোসেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin