শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু শনিবার

  • প্রকাশ সময় শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিমান ২৯ তম রাজশাহী ইন্টারন্যাশনাল (অনুর্ধ্ব ১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৩ আগামী ১১ থেকে ১৭ নভেম্বর এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। শুক্রবার বেলা ১১ টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। চলতি মাসের ১২তািরখ রোববার বিকেল ৩ টায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার তাপু, বিমান বাংলাদেশ এয়ার লাইনসের সিইও শফিউল আজিম, ডিআইজি আনিসুর রহমান, পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, জেলা প্রশাসক শামীম আহমেদ।

এই টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ও বিশ্বের ১২টি দেশের সর্বমোট ৮২ জন খেলোয়াড় এবং ২০ জন কোচ অংশগ্রহণ করবেন। অংশগ্রহনকারী দেশের মধ্যে বাংলাদেশ হতে ১৫ জন বালক ও ৫ জন বালিকা, ভারত হতে ২৩ জন বালক ও ১৬ জন বালিকা, কাজাকিস্তান হতে ১ জন বালিকা, দক্ষিণ কোরিয়া হতে ৭ জন বালক ২ জন বালিকা, আমেরিকা থেকে ১ জন বালক ২ জন বালিকা, থাইল্যান্ড থেকে ৪ জন বালক নেপাল থেকে ২ জন বালক ২ জন বালিকা, নেদারল্যান্ড থেকে ১ জন বালিকা, শ্রীলংকা থেকে ১ জন বালিকা অংশগ্রহণ করবেন।

এবারের টুর্নামেন্টে রেফারি মনোনীত হয়েছেন ভারতের জয় মুখার্জি। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ১৭ নভেম্বর ফাইনাল খেলা শেষে সকল বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে এবং টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বরেণ্য শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin