শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

রাজশাহীতে আবাসিক হোটেল কর্মচারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৫০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: করোনা প্রাদুর্ভাবের কারণে রাজশাহীতে কর্মরত ক্ষতিগ্রস্থ আবাসিক হোটেল কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নগর ভবনে রাজশাহী মহানগর আবাসিক হোটেল মালিক সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, করোনার এই দু:সময়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সারাদেশে দফায় দফায় করোনা ক্ষতিগ্রস্থ মানুষকে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করছে। রাজশাহীতে সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রেখেছি।

করোনা যতদিন থাকবে, এভাবেই আমরা মানুষের পাশে থাকবো। করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ আবাসিক হোটেল কর্মচারীদের পাশে দাঁড়ানোয় রাজশাহী মহানগর আবাসিক হোটেল মালিক সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে গরীব ও অসহায় মানুষেরা উপকৃত হবেন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবেলা করতে হবে।

সবাইকে করোনার টিকা গ্রহণের আহ্বান জানিয়ে রাসিক মেয়র বলেন, করোনা থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। করোনার টিকা গ্রহণ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এসএম এহসান রকেট, সাধারণ সম্পাদক খন্দকার হাসান কবির, সহ-সভাপতি ও হোটেল ডালাস ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী আবুল বাশার মোঃ শহীদুল্লাহ (পলাশ)সহ অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, ২৩৩ জন আবাসিক হোটেল কর্মচারীকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে আছে ৮ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল, ৫০০মিলি সয়াবিন তেল।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin