বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহীতে ‘ইমো হ্যাকার’ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশ সময় রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ‘ইমো’ হ্যাকিং চক্র ও বিকাশে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ায় ৬ জনকে আটক করেছে র‌্যাব। শনিবার (১০ জুলাই) র‌্যাব-৫ এর সিপিসি-২ (নাটোর) এর একটি দল রাজশাহী জেলার চারঘাট ও বাঘা থানা এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, বাঘা থানাধীন নন্দীগ্রাম এলাকার সামসুল সরকারের ছেলে সেলিম রেজা (২৪), তুলশিপুর গ্রামের আনিসুল মোল্লার ছেলে সাদিকুর রহমান (২৪), মিলিক বাঘা এলাকার ইতিম বিশ্বাসের ছেলে শান্ত বিশ্বাস (২১), আবুল হোসেনের ছেলে আবু জাফর (১৯), দক্ষিণ বাঘা এলাকার মৃত আবুল কালামের ছেলে রবিন ইসলাম (২২) ও আলাইপুর গ্রামের মৃত তাজের ছেলে ইসরাফিল হোসেন (৩০)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা চারঘাট থানার খেড়ুর মোড় এবং বাঘা থানার আলাইপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে ১৩ টি মোবাইল, ১৮ টি সিমকার্ড, ১টি মেমোরীকার্ড ১টি মোটর সাইকেল ও নগদ ৩০ হাজার ৭১৫ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত এই চক্রটি দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে অভিনব কায়দায় প্রবাসীসহ দেশের বিভিন্ন স্থানের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করত। এরপর ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। এ ঘটনায় চারঘাট মডেল থানায় মামলা একটি মামলা করা হয়েছে।
মামলার বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ইমো হ্যাকার চক্রের ৬ জনকে আটক করে র‌্যাব একটি মামলা করেছে। গ্রেপ্তার এই ছয় ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin